বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষা ও সাংবাদিকতায় অবদানের জন্য হুসাইন বিন আফতাবকে সম্মাননা

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের গণমাধ্যম অঙ্গনের সুপরিচিত মুখ, জাতীয় দৈনিক সংগ্রাম-এর উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাব শিক্ষা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন।

৩ আগস্ট (রবিবার) বিকেলে শ্যামনগরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জাতীয় দৈনিক জনকণ্ঠ-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি এবিএম কাইয়ুম রাজ।

হুসাইন বিন আফতাব দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। তিনি শুধু সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ নন, শিক্ষকতা, লেখালেখি, প্রশিক্ষণমূলক কার্যক্রম ও সমাজকল্যাণমূলক নানা উদ্যোগেও রেখেছেন সরব উপস্থিতি।

তিনি বর্তমানে শ্যামনগর উপজেলা মিডিয়া ইউনিটের সভাপতি এবং উপজেলা প্রেসক্লাবের একজন সক্রিয় ও সম্মানিত সদস্য। নবীন সাংবাদিকদের উৎসাহ, দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি এক প্রকার ‘মেন্টর’ হিসেবে কাজ করে চলেছেন। তাঁর হাত ধরে অনেক তরুণ আজ সংবাদমাধ্যমে সক্রিয়ভাবে যুক্ত হতে পেরেছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, হুসাইন বিন আফতাব কেবল একজন দক্ষ সাংবাদিকই নন, তিনি আলোকবর্তিকা স্বরূপ। তাঁর সাংবাদিকতা শুধু পেশাগত দায়িত্বে সীমাবদ্ধ নয়; তিনি সমাজের নানা বিষয়ে দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁর নিরবিচারে তথ্য পরিবেশনের দক্ষতা, লেখার জোর এবং বাস্তবধর্মী বিশ্লেষণ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, স্থানীয় সাংবাদিকতায় তাঁর মতো অভিজ্ঞ, নির্ভরযোগ্য এবং মানবিক গুণসম্পন্ন মানুষের অবদান অনস্বীকার্য। তাঁর কাজ আজকের প্রজন্মের জন্য পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল সরল, হৃদয়গ্রাহী এবং সম্মাননার প্রকৃত মূল্যবোধের প্রকাশ।

এ সম্মাননা প্রাপ্তি হুসাইন বিন আফতাবের জন্য যেমন গৌরবের, তেমনি শ্যামনগরের সাংবাদিকতা জগতের জন্যও তা এক ইতিবাচক বার্তা বহন করে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা