রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান

মাহফিজুল ইসলাম আককাজ: স্টাফ বৃত্তি প্রকল্পের উদ্যোগে শিক্ষার মানন্নোয়নে সাতক্ষীরা সদরের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ)’র পদ্মা হলে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ) সাতক্ষীরার আয়োজনে স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টাফ বৃত্তি প্রকল্পের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মো. কামরুজ্জামান রাসেল, মোঃ আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হক, আইন সম্পাদক এডভোকেট সৈয়দ রেজওয়ান আলী, অডিটর শেখ সিদ্দিকুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ফারহা দিবা খান সাথী, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শিক্ষা ও উপবৃত্তি সম্পাদক মো. আমিরুল ইসলাম, ফারজানা ক্লিনিকের ডাইরেক্টর সিএম নাজমুল ইসলাম, স্টাফ ভিত্তি প্রকল্পের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. অপূর্ব মজুমদার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, অভিভাবক আব্দুর রাজ্জাক প্রমুখ। অসচ্ছল পরিবারের সাত জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ২ হাজার টাকা নগদ প্রদান করা হয় এবং ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও নগদ ৫০০ করে টাকা প্রদান করা হয়।

এসময় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ) এর সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ)’র সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব