শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষি ব্যাংকের তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রাহক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কৃষি ব্যাংক সোনাবাড়িয়া বাজার শাখার উদ্যোগে সোনাবাড়িয়া ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক সোনাবাড়িয়া বাজার শাখার ব্যবস্থাপক ইমদাদুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক এসএমএ কাইয়ুম, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, সোনারবাংলা কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু প্রমুখ।
গ্রাহক সমাবেশে উপস্থিত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকতারা শাখার সকল স্তরের গ্রাহকদের সঙ্গে মত বিনিময়কালে কৃষি ব্যাংকের বর্তমান আধুনিক ব্যাংকিং কার্যক্রম ও বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন।
পাশাপাশি গ্রাহকরাও তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
এসময় ব্যাংকের খেলাপি ঋণের বিষয় নিয়ে ব্যাংকের কর্মকর্তা আলোচনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনাবাড়িয়া কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এম এ গফুর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা প্রয়াত নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ