বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভেজাল সার তৈরির অভিযোগে ১ ব্যক্তিকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বিনেরপোতায় বিসিক শিল্পনগরীতে ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার তৈরি করার অভিযোগে রকিবুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এর আগে বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে রকিবুলের কারখানায় অভিযান চালায়। এসময় তাঁর কারখানা থেকে ২ বস্তা ফিস জেল,৬০ বস্তা সালফার,৮৫ কার্টুন টপজিংক,৬০ কার্টুন ইকোজিংক প্লাস, ২০ কার্টুন ওয়াটার ক্লেয়ার ও মিশ্রণ করা যন্ত্রসহ বিপুল পরিমাণ ভেজাল সার ও মাছের খাবার জব্দ করা হয়।
রকিবুল ইসলাম (৫৩) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রুস্তম আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন মোল্যা জানান, রকিবুল ইসলাম বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত ভেজাল প্রক্রিয়ায় প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার উৎপাদন করে আসছেন। তার এ অবৈধ প্রক্রিয়া বন্ধ করতে বুধবার বিকেলে কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার জব্দ করা হয়। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, কৃত্রিম ও ভেজাল উপাদানে তৈরিকৃত কৃষি ও অন্যান্য পণ্য মানুষ,প্রাণি ও মাছের জন্য বেশ ক্ষতিকর। কৃষি দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত এসকল পণ্য উৎপাদন ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালগুলো বিসিক শিল্পনগরীতে সংরক্ষণ করা আছে। পরে সময়মত সেগুলো বিনষ্ট করা হবে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজুল ইসলাম বলেন,২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের আওতায় আসামীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা