শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আয়ার সাথে আ*প*ত্তি*ক*র অবস্থায় ধরা সহকারী প্রধান শিক্ষক সঞ্জিব

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সঞ্জিব ব্যানার্জী একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী জান্নাতুল ফেরদৌস সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে কুলিয়া আশুমার্কেট এলাকার একটি ভাড়াবাসা থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির কর্মচারী জান্নাতুল ফেরদৌসকে কুলিয়া এলাকায় একটি বাসাভাড়া করে রেখে প্রতিনিয়ত সেখানে যাতায়াত করতেন শিক্ষক সঞ্জিব ব্যানার্জী।

এতে বিষয়টি স্থানীয়দের কাছে সন্ধেহের সৃষ্টি হতে থাকে। বৃহস্পতিবার পুনরায় ওই বাসায় প্রবেশ করে দীর্ঘ সময় অবস্থান করতে থাকলে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসে।

এঘটনার পর উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা, সমালোচনার ঝড় বইছে। সেই সাথে ওই অভিযুক্তদের স্থায়ী বহিস্কারের দাবি জানিয়েছেন অভিভাবকরা। অভিযোগ রয়েছে যে, সঞ্জিব ব্যানার্জীর বাবা ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন। তার সুবাদে অত্র স্কুলে ছেলের চাকরি হয় ওই প্রতিষ্ঠানে। কয়েক বছর পর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে বাগিয়ে নেন সহকারী প্রধান শিক্ষকের পদ। এরপর থেকে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতিকে ম্যানেজ করে স্কুলে ছাত্র ছাত্রীদের ভর্তি ফি, পরিক্ষা ফি, বিভিন্ন সময় শিক্ষক নিয়োগের টাকা ফান্ডে জমা না রেখে কয়জন মিলে আত্মসাৎ করে।

বিষয়টির সত্যতা মেলায় সঞ্জিব সহ জড়িতদের ৩ মাস করে বহিষ্কার করে। এছাড়া কিছু দিন আগে সঞ্জীব ও আয়া জান্নাতুল নলতাতে একটি বাসা ভাড়া করে সেখানে বসবাস করছিলেন। বিষয়টি জানা জানি হলে সেখান থেকে কৌশলে চলে এসে কুলিয়ায় বাসা ভাড়া নেন সঞ্জিব ব্যানার্জী ও জান্নাতুল। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, শুক্রবার সকালে ম্যানেজিং কমিটির এক জরুরী সভায় তদন্ত কমিটি গঠন ও একই সাথে ওই শিক্ষক এবং আয়াকে আগামী ৬ মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হচ্ছে। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়