শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের ফিংড়ীতে জামায়াতের নির্বাচনী সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় ফিংড়ী বাজার ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশটি ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মাদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জুম্মান আলীর সঞ্চালনায় শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সম্মানিত নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন জামায়াতের টিম সদস্য, সম্পাদকমণ্ডলী, এবং ভোটকেন্দ্রভিত্তিক পরিচালক ও সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে পরিচালক ও সহকারী পরিচালকগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য এখন থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যথাযথ প্রস্তুতি নিতে হবে।”

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল