শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশে কোনো ধরনের হুমকি বা চ্যালেঞ্জ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব গোয়েন্দা সংস্থার সাথে কথা হয়েছে। তাদের কাছেও নাশকতা বা বিশৃঙ্খলার কোনো তথ্য নেই। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতে সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।’

একই সময়ে তিনি বিগত সরকারের আমলে প্রয়োজন ছাড়াই একই এলাকায় একাধিক মসজিদ নির্মাণের সমালোচনা করেন।

খালিদ হোসেন বলেন, ‘যেখানে মুসল্লি নেই, সেখানেও মসজিদ নির্মাণ করা হয়েছে। ৫৬০ মসজিদ প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন আছে।’

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের দিকে তাকালে বোঝা যায় সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ। সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। কিন্তু একটি মহল সরকারকে বিব্রত করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যাদের সেকেন্ড হোম আছে, তারা দেশের প্রতি দায়বদ্ধ নয়, টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়ছে।’

ধর্ম উপদেষ্টা আরও জানান, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন মসজিদ থেকে অনেক ইমাম ও মুয়াজ্জিন চলে গেছেন। শূন্য পদে নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল