বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যুবদল–স্বেচ্ছাসেবক দল–ছাত্রদলের লিফলেট বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তালা বাজারে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, ফারুক জোয়াদ্দার, সৈয়দ আজম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস. কে. ফারুক, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, যুবদল নেতা শাহীন, মাস্টার নাসির উদ্দিন, প্রভাষক এম. মোস্তাক আহমেদ, জাহাঙ্গীর হোসেন, রেজা, মোস্তাফিজুর রহমান মোখলেছ ও হাফিজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগে নেতৃবৃন্দ ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হলে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক