বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনে স্বাভাবিক বেনাপোল বন্দর, সচল রাখতে শ্রমিকদের বিক্ষোভ

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটে ভারতীয় ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। পণ্য লোড-আনলোডের কাজও চলছে নির্বিঘ্নে।

বন্দরসংশ্লিষ্ট শ্রমিক, পরিবহনকর্মী ও ব্যবসায়ীরা জানান, লকডাউনের প্রভাব এখনও বেনাপোল বন্দরে পড়েনি। তারা আশা করছেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বাণিজ্য কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।

এদিকে সকালে লকডাউনের বিরোধিতা করে বন্দরের শ্রমিকদের একাংশ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন। তারা বলেন, আমরা শ্রমিক মানুষ। বন্দরের কার্যক্রম বন্ধ হলে আমাদের জীবন-জীবিকা থেমে যায়। তাই আমরা বন্দর সচল রাখার দাবি জানাই।

বন্দর কর্তৃপক্ষ জানায়, কার্যক্রম বন্ধের কোনো নির্দেশনা নেই। জাতীয় অর্থনীতি ও বাণিজ্যিক স্বার্থে বন্দর সচল রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদ বলেন, প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় বেনাপোল স্থলবন্দরে কর্মচাঞ্চল্য বজায় থাকবে। শ্রমিকদের কাজের পরিবেশ আরও গতিশীল হচ্ছে। আমরা সবাই সতর্ক আছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নিষিদ্ধ লকডাউনের মধ্যেও বেনাপোল স্থলবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছেন এবং বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা