বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় শ্যামনগরের আটুলিয়ায় ওলামা সম্মেলন

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আলেম-ওলামাদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে ওঠে।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের জনগণ নৈতিকতা ও সুষ্ঠু নেতৃত্বের প্রতি আগ্রহী, আর সেই নেতৃত্ব প্রদানে আলেমদের ঐক্য ও কর্মতৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রহমান এবং উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ অহিদুজ্জামান। বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে আলেম সমাজের আদর্শিক দৃঢ়তা, দিকনির্দেশনা ও নেতৃত্ব আজ সময়ের দাবি।

অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা অংশগ্রহণ করেন এবং সমকালীন জাতীয় পরিস্থিতি, মুসলিম সমাজের করণীয়, এবং ইসলামী শিক্ষা বিস্তারে বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা