বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি : শ্যামনগরের বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামান

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট ১ ও ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক করেছেন।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রার্থী মনিরুজ্জামান আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবার সহযোগিতা কামনা করেন।
১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলাইমান কবির, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিএম সাদেকুর রহমান সাদেক, মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক কোষাধ্যক্ষ উপজেলা বিএনপি আলহাজ্ব কাশেম মোড়ল।
উঠান বৈঠকে ড. মো. মনিরুজ্জামান বলেন, তৃণমূলের মানুষের আস্থা ও ভালোবাসাই হচ্ছে তার মূল শক্তি। উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা দলীয় প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান করার আহ্বান জানান।
প্রচার-প্রচারণায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উঠান বৈঠক প্রাণবন্ত হয়ে ওঠে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা