কালিগঞ্জ–ভেটখালী সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন


শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: জনদুর্ভোগ কমাতে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত সড়কটি ২৪ ফুটের পরিবর্তে ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে “শ্যামনগরের সর্বস্তরের জনগণ” ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই সড়কটি শ্যামনগরবাসীর গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। সওজ ও জনপদ বিভাগ ইতোমধ্যে রাস্তার দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তাহলে পরিকল্পনা অনুযায়ী ৩৪ ফুট প্রশস্ত করার বদলে ২৪ ফুটেই সীমাবদ্ধ রাখা হচ্ছে কেন—এ প্রশ্ন তোলেন তারা।
বক্তারা অভিযোগ করেন, জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ সড়ককে সংকুচিত রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে যানজট, দুর্ঘটনা ও চলাচলে মারাত্মক ভোগান্তি বাড়বে।
বক্তব্য দেন খাঁন আব্দুস সালাম, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক গ. ম. আব্দুস সালাম, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, মো. মনিরুল ইসলাম, ঠিকাদার মো. জাবের হোসেন, পল্লী চিকিৎসক মো. ফারুক হোসেন, শেখ জাকির হোসেনসহ আরও অনেকে। তারা বলেন, “জনগণের স্বার্থেই সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করতেই হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

