শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধোঁকাবাজ জামায়াতের খপ্পরে না পড়ে ধানের শীষে ভোট দিন : কাজী আলাউদ্দীন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, জামায়াত ধোঁকাবাজ, তারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে। এই ধোঁকাবাজের খপ্পরে না পড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিন।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে বিষ্ণুপুরের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চৌমুহনী হাইস্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠাকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই এমপির করা বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে ৫ বছরে কালীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন করেছি, স্বাধীনতার ৫৪ বছর পরে কেউ তত উন্নয়ন করতে পারেনি। কালিগঞ্জ উপজেলার প্রতিটি অলিগলি আমি কার্পেটিং রাস্তা করে দিয়েছি। কালীগঞ্জে কাজী আলাউদ্দীন হাইস্কুল, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজ, কাকশিয়ালি ব্রিজ, কালভার্ট সহ অসংখ্য উন্নয়ন করেছি। আপনাদের দুঃখ-দুর্দশার কথা ভেবে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছি, বিদ্যুতায়ন করেছি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। সর্বোপরি দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কালিগঞ্জ উপজেলা করেছিলাম। আমি দুর্নীতিমুক্ত, সৎ, ন্যায়পরায়ণ ছিলাম বলে প্রশাসন আমাকে যমের মতো ভয় পেত। আবারও সময় এসেছে আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আশাশুনি উপজেলার মতো পশ্চাৎ উপজেলা ও কালিগঞ্জ উপজেলার উন্নয়ন করার সুযোগ দিন।

অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খাঁ’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এসময় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা- ৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী

পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলেবিস্তারিত পড়ুন

  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
  • পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • প্রয়োজনে আওয়ামী লীগকেও শেখ হাসিনা কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল
  • বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
  • ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী
  • মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম