শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (সজেকা)উপ সহকারী পরিচালক মোঃ শামীম রেজা। এ সময় মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, আইসিটি অফিসার রেজাউল করিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সমাজসেবক মারুফ উল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি গুলশান আরা, বিএম জুলফিকার রায়হান, সদস্য রহিমা খাতুন, এসএম নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এইবিস্তারিত পড়ুন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২