রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গাবুরায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ

পরিতোষ কুমার বৈদ্য: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ” সকল নারী ও কন্যার বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করবে একতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনের কর্মসূচি পালনের অংশ হিসাবে ৯ ডিসেম্বর বিকালে ডুমুরিয়া গ্রামের মরিওম খাতুনের বাড়ি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ এর আয়োজন করা হয়।

কমিউনিটি সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোসা.ফরিদা খাতুন, সিআরসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটির মোঃ মোত্তজা আলী, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল সহ কিশোরী দলের সভাপতি ইশিতা, কিশোর দলের সভাপতি সজীব প্রমূখ।

মোসা ফরিদা খাতুন বলেন, বাল্যবিবাহ দিলে মেয়েরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এজন্য ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। নারীর প্রতি সহিংসতা কমাতে মেয়ে এবং ছেলেদের হাতে ১৫ থেকে ১৬ বছরের আগে স্মার্টফোন না দিতে অনুরোধ করেন । সভায় তাকে আমন্ত্রণ করার জন্য এবং এমন ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করার জন্য সংস্থাকে ধন্যবাদ জানান।

কিশোরী দলের সভাপতি ইশিতা বলেন, বাল্য বিবাহকে না বলি, বাল্য বিবাহ প্রতিরোধে ১০৯ হটলাইন নম্বরে ফোন করি।

কিশোর দলের সভাপতি সজিব বলেন, নারী ও শিশু সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।

হৈমী মন্ডল বলেন, বাল্য বিবাহের হ্রাস এবং কিভাবে নারী সহিংসতা বন্ধ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।

মোঃ মোত্তজা আলী বলেন, আমি নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ। আমার পরিবার নারী সহিংসতার ভুক্তভোগী এবং আমি এর কোন সুষ্ঠু বিচার পায়নি। তিনি সকলকে বাল্য বিবাহ না দেওয়ার অনুরোধ জানান।

প্রজেক্ট ম্যানেজার বলেন, পরবর্তী বছর এই গণশুনানীর দায়িত্ব দেবেন কমিউনিটির উপর এক পাশে থাকবে কমিউনিটির শিক্ষিত ব্যক্তি, অন্য পাশে থাকবেন কমিউনিটির মানুষ এবং অপরপাশে সংস্থার মানুষ। বাল্য বিবাহ এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের ভুমিকা অনেক। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা শুরু হয় পরিবার থেকে। তাই পরিবারের সকলে এগিয়ে আসলে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনা সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন