পড়ুন আরো খবর...
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা


দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে ও পরিচালনায় সভায় বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্যা, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামিম আহম্মেদ, শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বিন ফিরোজ, আবিদ হাসান তানভীর প্রমুখ। অন্যান্যের মধ্যে নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিজিবি প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এসময় দেবহাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে দেবহাটার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে লাইটিং, মৎস্যঘেরের পাশে বাঁধ নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
দেবহাটা ভোটারদের উদ্ভুদ্ধকরণে উপজেলা পর্যায়ে শেয়ারিং মিটিং
ইনক্লুসিভ ভোটার এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে রাইটস যশোর সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা উপজেলা অফিসার মিলন সাহা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাজেদুল ইসলাম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামিম আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রাইটস যশোরের উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন ও প্রণব ধর, প্রোগ্রাম কো-অডিনেটর হারুন অর রশীদ সহ চিংড়ি চাষি, ঘেরমালিক, শ্রমিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, রাইটস যশোর এর পক্ষ থেকে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রান্তিক পর্যায়ে নতুন ভোটার, চিংড়ি ঘেরমালিক ও চিংড়ি ঘেরে কর্মরত শ্রমিকদের উদ্ভুদ্ধ করতে কাজ করছে। ভোট গ্রহনের দিন যাতে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সে বিষয়ে সচেতন করা হচ্ছে। একই সাথে ভোট দিতে গিয়ে শ্রমিক শ্রেণির মানুষের যাতে মুজুরী বন্ধ না হয় সেবিষয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া কিভাবে ভোট দিতে হয়, কোন পদ্ধতিতে ভোট দিলে সঠিক ভোট প্রদান করা যায় সহ নানামূখি শিক্ষা প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়।
দেবহাটায় সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরনী
সাতক্ষীরার দেবহাটায় উৎসবমুখর পরিবেশে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার ইছামতী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয়।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় বিভিন্ন বিষয়ের ওপর আকর্ষণীয় স্টল প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: সমৃদ্ধি বাড়ি ও টেকসই উন্নয়নের চিত্র। ক্ষুদ্র পরিসরে ব্যবসার ধারণা। শীতকালীন হরেক রকমের পিঠাপুলির স্টল। বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প। অনুষ্ঠানের অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম এবং ইছামতী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যাপক আছানুস সালেহীন রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসের পরিবেশ সমন্বয়কারী ইমন পারভেজ প্রিন্স। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসের রিজিওনাল ম্যানেজার (ঋণ কর্মসূচি) মো. আসাদুজ্জামান, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. আলমগীর হোসেন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম এবং সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শামীমা খাতুন।
মেলার সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ গীতিকার, এবং শ্রেষ্ঠ নৃত্যশিল্পীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, এ ধরণের উন্নয়ন মেলা গ্রামীণ জনপদে উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

