বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক গণমাধ্যম পেশাজীবীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও সেতু এর আয়োজনে অগ্রগতি সংস্থার কনফারেন্স রুমে

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাস মিনির সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

কর্মশালায় প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা : প্রতিরোধ ও করণীয় বিষয়ে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিএনএনআরসি প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এইচ. এম বজলুর রহমান, সংস্থাটির ট্রাস্টিবোর্ডের সদস্য জিয়াউল আহসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুবর রহমান, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্বল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু,এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম জিল্লুর রহমান, বর্ণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরওয়ার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহফিজুল ইসলাম আককাজ, আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বক্কর, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কৃষ্ণ মোহন ব্যানার্জী, জনকন্ঠের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, গ্রামের কাগজের জেলা প্রতিনিধি এসএম রেজাউল ইসলাম, সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, রবিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সাংবাদিক আল ইমরান, শহিদুল ইসলাস, আব্দুল আলিম ও এম রফিক প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় বক্তারা বলেন, ‘প্রযুক্তির প্রসার যেমন আমাদের কাজকে সহজ করেছে, তেমনি অপব্যবহারও বাড়িয়েছে। তাই ডিজিটাল সহিংসতা রোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বক্তারা আরও বলেন, ‘প্রযুক্তিনির্ভর সহিংসতার মতো নতুন বিষয় সম্পর্কে সাংবাদিকদের নিজেদের জানা এবং জনগণকে জানানো উভয়ই জরুরী। ভুল তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকরাই সমাজে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে পারেন।’

কর্মশালায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, অনুমতি ছাড়া কারও ছবি বা বক্তব্য প্রচার, অযাচিত বার্তা পাঠিয়ে উত্যক্ত করা, কিংবা কারও ব্যক্তিগত ডিভাইস হ্যাক করার মতো অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সাংবাদিকদের প্রযুক্তির সহায়তায় এমন অপরাধ চিহ্নিত, প্রতিবেদন এবং প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এছাড়া, সাংবাদিকদের নিজেদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সাবধানতা অবলম্বন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা মতামত দেন যে, প্রযুক্তিনির্ভর সহিংসতার শিকার সাংবাদিকদের জন্য আইনগত ও মানসিক সহায়তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

কর্মশালায় সাতক্ষীরা জেলার ৩০জন গণমাধ্যম পেশাজীবী অংশগ্রহণ করেন।

কর্মশালাটি বিএনএনআরসির ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি