বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার জার্মান চ্যান্সেলরকে মাদুরোর মতো ‘তুলে নেওয়ার হুমকি’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র যেভাবে তুলে নিয়ে গেছে, সেভাবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকে তুলে আনার হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এরই মধ্যে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি।

রোববার (৪ জানুয়ারি) মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মতো ‘অপহরণ অভিযান’ বিশ্বের অন্যান্য নেতাদের ক্ষেত্রেও কল্পনা করা যেতে পারে। এ ধরনের সম্ভাব্য লক্ষ্য হিসেবে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নাম উল্লেখ করেন।

মেদভেদেভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, নব্য-নাৎসি ম্যার্ৎসকে অপহরণ করা এই ঘটনাপ্রবাহের কার্নিভালে এক চমৎকার মোড় হতে পারে। বর্তমানে মেদভেদেভ রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

তিনি আরও দাবি করেন, এমন একটি পরিস্থিতি অবাস্তব নয়, কারণ জার্মানিতেই তার বিরুদ্ধে মামলা চালানোর মতো ভিত্তি রয়েছে। ফলে এতে কোনো ক্ষতি হবে না, বিশেষ করে যখন নাগরিকরা অকারণে ভুগছে।

সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় জার্মান সরকার। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, আপনারা যেমনটি ভাবতে পারেন, আমরাও অবশ্যই এসব বক্তব্য লক্ষ্য করেছি। তাছাড়া আপনারা যেমনটা কল্পনা করতে পারেন, ফেডারেল সরকার এ ধরনের যেকোনো বক্তব্য ও হুমকিকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।

তিনি আরও বলেন, রাশিয়ার পক্ষ থেকে এমন হুমকি সত্ত্বেও জার্মান চ্যান্সেলর ‘সম্পূর্ণভাবে সুরক্ষিত’ ও ‘নিরাপদ’ রয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় ‘বিতর্কিত’ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা নিউইয়র্কের একটি আদালতে মাদক পাচারসংক্রান্ত অভিযোগে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান