অসহায় পরিবারের জমি দখলের চেষ্টা ও পাকা সরিষা কেটে নেয়ার অভিযোগ


জোর পূর্বক জমি দখলের চেষ্টা ও অসহায় পরিবারের দুই বিঘা জমির পাকা সরিষা ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৫ জানুয়ারি সকালে যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামে। জানা গেছে-কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের আবুল কাশেম, ইউনুস, তাসের উদ্দীন, হাসেম উদ্দীন ও রসুলপুর গ্রামের মোস্ত রিফুজীর ছেলে হাফিজুর এরা শতাধিক লোকজন নিয়ে এসে চাঁদড়া গ্রামের অসহায় ভ্যান চালক নুরুল ইসলামের দুই বিঘা জমির পাকা সরিষা ক্ষেত থেকে কেটে নিয়ে গেছে বলে নুরুল ইসলাম জানিয়েছেন। যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। আবুল কাসেম ও নুরুল ইসলাম সম্পর্কে খালাতো ভাই। অভিযোগ সূত্রে জানাযায়- নুরুল ইসলামের বাড়ির সামনের ১০২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে আবুল কাশেমদের সাথে। এই বিরোধের জের ধরেই দুই বিঘা জমির পাকা সরিষা ফসল জোর পূর্বক কেটে নিয়ে গেছে আবুল কাশেম গং। এসময় নুরুল ইসলামরা বাধা দিতে গেলে কাশেম গং তাদের উপর হামলা ও মারপিট করে। এতে মোন্তাজ আলী সরদারের স্ত্রী কমলা বেগম (৪৫), আজগার আলী সরদারের স্ত্রী মর্জিনা খাতুন (৩৫), মিজানুর রহমানের স্ত্রী নারগিজ বেগম (৩৫), হাসানুর রহমানের স্ত্রী শারমিন খাতুন (৩৫), রোজিনা বেগম (৮০), তরিকুল ইসলামের স্ত্রী মৌসুমি খাতুন (৩০)সহ প্রায় ১০জন মহিলা আহত হয়। এরা ওই সময় কেশবপুর উপজেলা হাসপাতাল ও যশোর সদর হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়াও প্রায় ৬ মাস আগে ওই জমিতে থাকা ৮টি মেহগনি, ১২টি শিশু ও ৮টি নারিকেল গাছ জোর পূর্বক কেটে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। স্থানীয় মোমরেজ সরদার (৯০) জানান- আবুল কাশেমরা আমাদের কাছে ৫০ লক্ষ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় কাশেমরা আমাদের এই জমি দফায় দফায় দখলের চেষ্টা করে। মোন্তাজ আলী সরদার জানান- কাশেমরা বিভিন্ন সময় আমাদের হত্যার হুমকি দিচ্ছে। এতে আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা বিভিন্ন সময় লোকজন নিয়ে এসে জমি নিজের দাবি করে দখলের চেষ্টা করে এবং আমাদের মারপিট করে। অভিযোগের বাদী নুরুল ইসলাম বলেন- আমরা অসহায় বলে আমাদের উপর একেরপর এক অত্যাচার করছে কাশেমরা। তারা আমাদের জমি দখল নিতে চাই। এজন্য বিভিন্ন সময় আমাদের উপর হামলা-মামলা দিয়ে হয়রানি করছে। আমরা অসহায় হওয়ায় আমাদের উপর নির্যাতন করছে তারা। এঘটনায় ১৩জনকে স্বাক্ষী রেখে, ৫জনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেশবপুর আমলী আদালত যশোরে নুরুল ইসলাম বাদী হয়ে মোকদ্দমা করেছে। যার ধারা ৩৮৫/ ৩৮৬/ ৩৮৭/ ১০৯। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি। অভিযুক্ত আবুল কাশেম জানান- ওই জমিতে আমাদের সরিষা লাগানোর পর ওরা লাগিয়েছে। আমরা, আমাদের সরিষা কেটে নিয়ে এসেছি। এসময় গোন্ডগোল হয়েছিলো।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন


