বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোটের আহবান

মাওলানা আজিজুর রহমান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। জনগণের দুঃখ-কষ্টে যিনি সবসময় পাশে থেকেছেন। যশোর-১ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে তাঁর কোনো বিকল্প নেই, এভাবেই যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

শনিবার বিকেলে আসরের নামাজ শেষে বাগআঁচড়া হাইস্কুল চত্বর থেকে শুরু হওয়া গণমিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগুড়ী এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলে জামায়াত ইসলামির নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় প্রার্থী মাওলানা আজিজুর রহমান মিছিলরত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, দেশ আজ এক সংকটময় সময় পার করছে। এই মুহূর্তে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান সেই আদর্শ নেতৃত্বের প্রতীক। তাঁর হাত ধরেই ইনশাআল্লাহ যশোর-১ আসনে ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মাওলানা রুহুল কুদ্দুস, প্রভাষক হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালি, সেক্রেটারি তবিবুর রহমান, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারি রুহুল আমিন, শংকরপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নিছার উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, যুব ও ছাত্রনেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ