বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসনটির অলিগলি ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভোট চাইছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের বাবুলিয়া বাজার, আবাদেরহাটসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটার, দোকানদার, কৃষক, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগকালে সাবেক এমপি আশু বলেন, ভোটারদের কাছে গিয়ে আমি দেখছি মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, উন্নয়ন চায়। আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। বাজার, রাস্তা, ড্রেনেজ, পানি নিষ্কাশন, কৃষক ও ব্যবসায়ীদের সমস্যা, সবকিছুর সমাধানে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেব। আমি নির্বাচিত হলে সদর–দেবহাটার প্রতিটি ইউনিয়নের উন্নয়নকে অগ্রাধিকার দেব, কোনো এলাকার মানুষ অবহেলিত থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মাগফুর রহমান, সদর উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্রসমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, আগরদাঁড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান আলী (ছোটো বাবু), সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবু, ৮নং ওয়ার্ডের সভাপতি আক্তারুজ্জামান, জাতীয় পার্টি নেতা আব্দুস সাত্তার মেম্বার, সিরাজুল ইসলামসহ দলের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থকরা।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী