বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত ও হিন্দু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা দিব : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নগরঘাটা কবী নজরুল বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নগরঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানাতে রুপান্তরিত করেছিলাম, আমি আবারো কথা দিচ্ছি আগামীতে এমপি নির্বাচিত হতে পারলে পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করব। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আগলে রাখবো।

এ সময় তিনি আরো বলেন, তালা পাটকেলঘাটা, কলারোয়া থানা ও পৌরসভা কে আধুনিক করে গড়ে তোল। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে এবং কৃষি ভাতা দেয়া হবে।

নির্বাচনীয় জনসভায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদারের সভাপতিত্বে ও মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরার আহব্বায়ক আকবর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, বিএনপি নেতা রাশেদুল হক রাজু, জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী