মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাস ঘাতকতা করলে কাউকেই ছাড় নয় : পথসভায় অধ্যাপক ইদ্রিস আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচারণার ৯ম দিন ৩০শে জানুয়ারি শুক্রবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর, ব্রহ্মরাজপুর এবং ফিংড়ী বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন। উক্ত নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন, শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।

উক্ত নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাই তাদের কে কঠোর হাতে দমন করতে হবে। যারা এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের গুণগান করছেন তাদেরকে কঠোর হুশিয়ারী দেন।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল জণগণকে একত্রিত হয়ে মোটর গাড়ি প্রতীকে ভোট দিন। মুক্তিযুদ্ধের মুল আকাঙ্খাকে যারা বানচাল করার চেষ্টা করছে তাদেরকে বাংলার জনগণ কখনো ছেড়ে কথা বলবে না পথসভা শেষে তারা শিবপুর ফিংড়ি এবং ব্রহ্মরাজপুর বাজারে গণসংযোগ চালায় সে সময় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও বিতর্কের অবসান হওয়া উচিতবিস্তারিত পড়ুন

  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা
  • ১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা