বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি কাজী শামসুর রহমানের কবর জিয়ারত করছেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান

দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার, ইসলামি চিন্তাবিদ ও সাবেক সংসদ সদস্য কাযী শামসুর রহমানের আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। সম্প্রতি মরহুমের কবর জিয়ারত ও দোয়া করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। এসময় তাঁর সাথে জাতীয় ও স্থানীয় জামায়াত নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাযী শামসুর রহমান ১৯৩৭ সালের ১ জানুয়ারি সাতক্ষীরা শহরের সুলতানপুরে জন্মগ্রহণ করেন ও ১৭ ফেব্রুয়ারি ২০০৬ সালে ইন্তেকাল করেন। তিনি ১৯৬৩ সালে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে দায়িত্ব পালনকালে ত্রাণ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, হিসাব কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের পরিচয় দিয়েছেন।

সংসদের মসজিদে আজান ও নামাজের ব্যবস্থা, সাতক্ষীরায় আড়াইশ’ শয্যার হাসপাতাল, স্বল্প খরচে সমুদ্রপথে সহজ শর্তে হজ্ব করার ব্যবস্থা, সাতক্ষীরা আলিয়া মাদরাসা সরকারীকরণ, পতিতাবৃত্তি চালু রাখার ব্যবস্থা রহিতকরণ, সেনা, পুলিশ ও বিডিআর বাহিনীতে নামাজ আদায়ের সময় নির্দিষ্টকরণ এবং তাদের পারিবারিক সুবিধাসংক্রান্ত প্রস্তাব সংসদে তিনি পেশ করেছিলেন। মহিলাদের পোস্টমর্টেমে মহিলা ভাক্তার নিয়োগ, প্রত্যন্ত অঞ্চলে পল্লীবিদ্যুৎ পৌঁছানো, কালিগঞ্জ ও আশাশুনি ব্রিজনির্মাণ এবং নাভারন থেকে সুন্দরবনের হিরণ পয়েন্টে বিশাল হাইওয়ে নির্মাণের জন্য তার নেতৃত্বে জামায়াতের এমপিরা সংসদে প্রস্তাব পেশ করেছিলেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা সমিতি, বৃহত্তর খুলনা সমিতি, সাতক্ষীরা জামায়াতসহ পারিবারিকভাবে মিলাদ মাহফিল, কুরআনখানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। এই মহান মানুষটি সম্পর্কে একটি গল্পও কথিত আছে। মরহুম কাজী শামসুর রহমান তখন দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার বাড়ী ছিল এমন জায়গায় যেখানে চতুর্পাশে বিরোধী পক্ষের বাসা-অফিস লোকজনের ইত্যাদি। নির্বাচনে হেরে যাওয়ায় জামায়াত বিরোধী পক্ষের লোকজন সেদিন খুবই উত্তেজিত ও কাঁন্ত অবস্থায় ছিল। এমনিতে তারা কাজী শামসুর রহমান সাহেবকে খুব সম্মান করতো কিন্তু সেদিন তারা এতটাই ক্রুদ্ধ ছিল যে তাদের হিতাহিত জ্ঞানটুকুও কাজ করছিল না। তারা সিদ্ধান্ত নিলো যে, নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ হিসেবে তারা ঐ রাতেই কাজী শামসুর রহমানের বাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। যেই কথা সেই কাজ। তারা কেরোসিন নিয়ে নবনির্বাচিত এমপি সাহেবের বাড়ীর পাশে পৌঁছালো। গিয়ে দেখতে পেলো, পুরো বাড়ী অন্ধকার, সবাই ঘুমুচ্ছে। শুধু একটা ঘরে বাতি জ্বলছে। আলো জ্বলছে দেখে তারা আগুন দিতে প্রাথমিকভাবে একটু ইতস্তত বোধ করছিল। তারপর তাদেরই একজন লুকিয়ে লুকিয়ে সেই ঘরের নিকটে গেলো। পরবর্তীতে অন্যরাও সেখানে পৌছালো। গিয়ে দেখে, ভেতর থেকে কে যেন কি পড়ছে। উকি দিয়ে দেখে, নতুন এমপি কাজী শামসুর রহমান সাহেব অত রাতেও না ঘুমিয়ে কুরআন শরীফ তেলাওয়াত করছেন। তারা আরো খাবড়ে গেল। তারপরও তাদের মাথা যেহেতু ঠিক ছিলনা, দু একজন বোধ হয় নেশাগ্রস্থও ছিল, তাই তারা আগুন দেয়ার চেষ্টা শুরু করলো। দুতিনবার কেরোসিন দিয়ে ঘরের খড়ে আগুন দেয়ার চেষ্টা করলো, কিন্তু আগুনই ধরলো না। সিগারেটের লাইটার দিয়েও চেষ্টা করে কাজ হলোনা। তারপর তারা ফিরে গেল। একটু পর আবার আসলো। সেবারও পারলোনা। তারপর আবার আসলো। সেবারও গিয়ে দেখে এমপি সাহেব কুরআন শরীফ পড়েই যাচ্ছেন এবারও আগুন লাগানোর চেষ্টা করে তারা ব্যর্থ হলো। এরই মধ্যে তাদের আওয়াজ শুনে এমপি সাহেব উঠে এলেন। তারা তাকে দেখে যেন সম্বিত ফিরে পেলো।

তারা এমপি সাহেবকে গোটা ঘটনাটা খুলে বললো, এবং তার কাছে ক্ষমা চাইলো। মরহুম কাজী শামসুর রহমানও তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিলেন। এভাবেই সাতক্ষীরায় মরহুম কাজী শামসুর রহমানের জনপ্রিয়তা ও গ্রনযোগ্যতা সৃষ্টি হয়েছিল। সুবহান আল্লাহ। আল্লহ মরহুম কাজী শামসুর রহমানকে জান্নাতের প্রশংসিত স্থান দান করুন। আমীন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল