মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানে বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ইরানে একটি ফল-শাকসবজির বাজারে বিধ্বস্ত হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের দোরচেহ শহরে ঘটেছে এ ঘটনা।

এ শহরটি ইরানের ইস্ফাহান প্রদেশে অবস্থিত।

রাজধানী তেহরান থেকে দোরচেহ-এর দূরত্ব ৩৩০ কিলোমিটার।

ইস্ফাহান প্রদেশটি সামরিক কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এই প্রদেশে ইরানের কয়েকটি বড় বিমান ঘাঁটি এবং দেশটির পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু ঘাঁটি রয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল, কিছুক্ষণ ওড়ার পর অনেকটা আকস্মিকভাবেই সেটি বাজারে আছড়ে পড়ে।

পাইলট এবং সহ-পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের সঙ্গে নিহত হয়েছেন বাজারের যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে থাকা দু’জন মানুষ।

এই নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বিধ্বস্ত হলো ইরানের কোনো সামরিক এয়ারক্রাফট। কয়েক দিন আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানে একটি বিমান বাহিনীর একটি এ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।

এতে বিমানটির চালক নিহত হয়েছিলেন।
সূত্র : এএফপি

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি

বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল মাদক জব্দ করেছে কুয়েতেরবিস্তারিত পড়ুন

  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা