শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে, বেসরকারী সংস্থা সুশীলনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুল ওহাব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রীস আলী, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের লিডার কলিমউদ্দিন, উপজেলা পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা, ইউপি সদস্য ফতেমা পারভীন, সুশীলনের সিডিও মিজানুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার।

বক্তব্যে বক্তারা বলেন, প্রকৃতিক দূর্যোগের বিষয়ে মানুষকে বেশি বেশি সচেতন করতে হবে। দূর্যোগ না হয় সেজন্য আমাদের প্রস্তুতি, সর্তক থাকতে হবে। বেশি বেশি বনায়ন করা। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোর অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় সভায়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি