শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

“আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের এ মহতী উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের জীবন ও জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটি গাছ রোপণের পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও আমাদের নিতে হবে।”
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, “পরিবেশ সুরক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভূমি ব্যবস্থাপনার পাশাপাশি ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। সরকারি খাস জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের উন্মুক্ত স্থানে পরিকল্পিত বৃক্ষরোপণ পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ বলেন, “সবুজ ও নিরাপদ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণ একটি সামাজিক দায়িত্ব। পরিবেশ রক্ষার এই উদ্যোগে তরুণ সমাজ, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। একটি গাছ একটি প্রাণ—এই চেতনা ধারণ করে সবাইকে বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে জানানো হয়, মনিরামপুর উপজেলা ও পৌরসভা এলাকায় এ কর্মসূচির আওতায় প্রায় ১৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি বলেন, “পরিবেশ রক্ষার পাশাপাশি ফলদ ও ঔষধি গাছ পুষ্টি নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অধিক হারে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহারিয়া হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বশির আল হেলালসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত

যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম (১৫) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সংগ্রামে কেবল আইন, বিধি কিংবাবিস্তারিত পড়ুন

নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্যবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি
  • অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি