শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় গোপালপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহমর্মিতা বজায় থাকলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে এবং দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। তিনি ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম আব্দুল ওয়াহাব,সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান (হাবলু),শ্যামনগর উপজেলা তাঁতীদল এর আহবায়ক আব্দুল হালিম, কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সায়ফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী সোহেল, কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা আনিসুর রহমান আনিস, আক্তার ফারুক, সাংবাদিক আলমগীর সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে গোপালপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গোপালপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হরিতলা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় হাজার হাজার ভক্ত-অনুরাগী রথের রশি টেনে ধর্মীয় উৎসবে অংশ নেন। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও ভক্তিমূলক সংগীতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে সম্পন্ন হওয়া এ রথযাত্রা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী