শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশাল এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকাল ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শুরু হয়ে চেকপোস্ট ঘুরে যশোর-বেনাপোল মহাসড়ক হয়ে দীর্ঘ ২০ কিলোমিটার উপজেলার নাভারন বাজার প্রদক্ষিণ শেষে আবার বেনাপোলে এসে শেষ হয়।

বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও এডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের আগামী ২০ তারিখ ফাইনাল খেলাকে কেন্দ্র করে আমরা শার্শা উপজেলার আর্জেন্টিনা তথা মেসি ভক্তরা একত্রিত হয়েছি। আমরা বেনাপোল বলফিল্ড থেকে ৫ শতাধিক মোটরসাইকেল এক যোগে বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড হয়ে নাভারন বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর গেইট শেষ করেছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে ফাইনাল খেলা উপভোগ করবো এবং আমাদেও পছন্দের দল আর্জেন্টিনা অবশ্যই এবার খেলায় বিজয় অর্জন করবে।

বেনাপোল ক্রিড়া সংস্থার সেক্রেটারি রায়হানুজ্জান দিপু বলেন, আমরা সেই ম্যারাডোনার আমল থেকে আর্জেন্টিনার ভক্ত। আজও আর্জেন্টিনা খেলা প্রাণভরে দেখে আসছি। ২০২২ সালে মেসির বিশ্বকাপ নেওয়া সহ ইউরোপিয় বিভিন্ন কাপ নিয়েছে। আমরা আশা করছি আগামী ২০ তারিখ অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা তথা মেসি বিশ্বকাপ নিবে। আমরা আর্জেন্টিনার সমর্থনে আজ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেছি।

মেসি ভক্ত ওমর ফারুক বলেন, এই শোডাউনে উপস্থিত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা শত ভাগ আশাবাদী আর্জেন্টিনা তথা মেসি আবারও বিশ্বকাপ জয় করবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক