সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা


সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভা ঘরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস প্রজেক্ট’-এর আওতায় কর্মশালার আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে কমনওয়েলথ ফাউন্ডেশন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান, গোলাম সরওয়ার, আবু বকর, ইদ্রুজ্জামান ইদ্রিস, ইব্রাহিম খলিল, এসকে হাসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
প্রেজেন্টেশন উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট ইনকুলুশান অফিসার বিজেণ রেমা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আবু বক্কার সিদ্দিক,প্রকল্প ইডি আলবার্ট মল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
এই প্রকল্পে বর্তমান চলমান ১৯টি প্রজেক্টে ২৯ জন কর্মী কাজ করে যাচ্ছে।
কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তিরা নানা ধরনের ঝুঁকি ও বৈষম্যের মুখোমুখি হন। তাই দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কার্যকর ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গণমাধ্যম, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ইলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনা ইন্তেকালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি, জরিমানা আদায়
সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানাবিস্তারিত পড়ুন


