খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু


খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
নিহত শাহেদ মাহমুদ খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবণি একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা। পরিবারের সদস্যদের আদরের ছোট সন্তান ছিল শাহেদ।
ঘটনার সময় শাহেদের বাবা ও বড় ভাই বাসায় অবস্থান করছিলেন। গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে পাশের পুকুরে নামে। যদিও সে সাঁতার জানত বলে জানা গেছে, কিন্তু একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা পুকুরে তার নিথর দেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে আহাজারি শুরু হয় এবং পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
শাহেদের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নগরীর গোয়ালখালী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিলো পুকুর বা জলাশয়ে গোসলের সময় সতর্কতা কতটা জরুরি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের নজরদারি অত্যন্ত প্রয়োজন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
খুলনায় ১৬ বছর বয়সী মেয়ে নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলকবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন


