বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা এমন কিছু নয় যা রাতারাতি সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আমরা এগুলো সমাধানের চেষ্টা করছি। জ্বালানি সংকট নিরসন করা হবে, তবে এতে সময় লাগবে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিআইআই) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে অর্থবহ কিছু অর্জন করা সম্ভব নয় এবং একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, কেবল অর্থমন্ত্রী বা সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি জানান, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার কমিটি গঠন করেছে এবং একটি বিশেষায়িত ওয়েবসাইট চালু করেছে।

বিএনপি সরকারের সফলতার কথা উল্লেখ করে আমির খসরু বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার বারবার কঠিন পরিস্থিতি সফলভাবে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

একই অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি অফিসগুলোতে অপ্রয়োজনীয় কাগজপত্র এবং অনৈতিক অর্থ লেনদেনের দাবি বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড নাগরিক ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত খরচ এবং হয়রানি চাপিয়ে দেয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেনবিস্তারিত পড়ুন

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্তবিস্তারিত পড়ুন

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতারবিস্তারিত পড়ুন

  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
  • জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন
  • বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির