বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) শহরের চালতেতলা ক্যাথলিক চার্চ মিশনের মিলনায়তনে এই সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের যৌথ আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন এডিপি ম্যানেজার জনাব মিল্টন সিং। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অফিস, ঢাকা থেকে প্রোগ্রামে জয়েন করে ড্যারেন এন্ড্রো কস্তা, স্পন্সারশীপ ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চালতেতলা ক্যাথলিক মিশনের ফাদার আশীষ রোজারিও সিএসসি।

বিশেষ অতিথি ছিলেন সুশীলনের উপ-পরিচালক(প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান, দেবহাটা এডিপির সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ অফিসার পল্টন বিশ্বাস, সিস্টেম অফিসার সিনথিয়া কস্তা, ফাইন্যান্স অফিসার ডরিন মন্ডল।

অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলা থেকে আগত সমাবেশে সফল সাবেক নিবন্ধিত শিশু ও যুবরা বিগত দিনে তাদের অর্জন সফলতা অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার গল্প উপস্থাপন করেন। একই সাথে শিশু ও যুবকেরা তাদের অভিজ্ঞতা দক্ষতা ও অর্জিত জ্ঞান আগামীতে কিভাবে কাজে লাগাবেন তার ভবিষ্যৎ পরিকল্পনা করেন।

উল্লেখ্য: সাবেক স্পন্সর শিশু ও যুবরা বর্তমানে উদ্যোক্তা বিভিন্ন কাজে সম্পৃক্ত আছেন।

সমাবেশে ৩০ জন ছেলেমেয়ে ও সিবিওর সদস্যরা অংশগ্রহণ করেন। ভবিষ্যতে কিভাবে আরো এই ফরমাল আরসি শিশুদের কিভাবে একত্রিত যায় ও শিশু কল্যাণে কাজে লাগানো উপর প্লানিং করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ