সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের রসুলপুরে শিকড় মানুষের জন্য সংগঠনের আয়োজনে এবং অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার সৌজন্যে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
শিকড় মানুষের জন্য এর সভাপতি মোঃ ইব্রাহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিন আহমেদ চিশতী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বিশিষ্ট সমাজসেবক জেলা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, ট্রি লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা, সাতক্ষীরা পৌরসভা সাবেক মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, আতিকুর রহমান খান ছোট্ট, হাফিজুর রহমান খান বিটু, শিকড় মানুষের জন্য এর সেক্রেটারী জাহিদুর রহমান শোভন, সেলিনা খান বেবি, গিয়াস খান প্রমুখ।
এ সময় ট্রি অফ লাইফের সহযোগিতায় রসুলপুর এলাকার ১৭১ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা হিসেবে ছিল, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, চিড়া ১ কেজি, বিস্কুট ১ প্যাকেট, মুড়ি ৫০০ গ্রাম। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে ট্রি অফ লাইফ সংস্থার কর্মকর্তা ও শিকড় মানুষের জন্য সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন


