কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে এবং ইকবাল হোসন কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। নিহত দুই শিশু মামা-ভাগ্নে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানা আজগর আলীর বাড়িতে বেড়াতে এসে শুক্রবার দুপুরে মামা আব্দুল্লাহর সাথে প্রতিবেশী শেখ আবু বক্করের পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা ঘেরের পানিতে তলিয়ে যায়। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে দু’টি নিথর মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে পানিতে ডুবে নিহত দুই শিশুর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন


