শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নের ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও শামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে ১৫টি প্লাটুন বিজিবি সদস্য কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন।

অন্যদিকে, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

দুটি ব্যাটালিয়নের আওতায় সাতক্ষীরার পাঁচটি উপজেলায় মোট ৮২টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোট ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্র্নেল কাজী আশিকুর রহমান জানান, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ