শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য পদে সমঝোতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বুধবার (১৪অক্টোবর) দিনব্যাপী সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ ভোটে সভাপতি পদে প্রার্থী ছিলেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু এবং দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। এ পদে সমঝোতা না হওয়ায় সরাসরি ভোটের আয়োজন করা হয়। ভোটে ৪১ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটার তাদের গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুস সালাম। এ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতার আসাদুজ্জামান চান্দু পান ১০ ভোট। ২জন ভোটার অনুপস্থিত ছিলেন এবং ১টি ভোট যথাযত না হওয়ায় সেটি বাতিল করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন- প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম।
কমিটি গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সফল ভাবে সম্পন্ন করেন। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক সাবেক প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সদস্য প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, প্রধান শিক্ষক বখতিয়ার খলজি, প্রধান শিক্ষক আ.সাত্তার, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক নাসির উদ্দীন, প্রধান শিক্ষক আহসান হাবিব, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক ইসরাইল হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী।
উল্লেখ্য, ৪১সদস্য বিশিষ্ট এ কমিটির একটি পদে ভোট অনুষ্ঠিত হওয়ায় বাকী সকল পদ সমঝোতার ভিত্তিতে পূরণ করা হয় বলে জানা গেছে। সেই সাথে পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা দ্রুত প্রকাশ করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা