বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে নড়াইল চৌরাস্তা এলাকায় অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করা হয়।

এদিকে আগামী দুই বছরের (২০২০-২০২২) জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এনটিভির নড়াইল প্রতিনিধি এম মুনীর চৌধুরী সভাপতি, বাংলা টিভির মাহবুবুর রশিদ লাবলু সাধারণ সম্পাদক ও একুশে টিভির ফরহাদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক নড়াইল প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নড়াইল প্রতিনিধি এনামুল কবির টুকু।

কমিটিতে সহসভাপতি মনোনীত করা হয়েছে-একাত্তর টিভির নড়াইল প্রতিনিধি আজিজুল ইসলাম এবং যুগ্মসাধারণ সম্পাদক দেশ টিভির নড়াইল প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু।

এছাড়া নির্বাহী সদস্য-তারিকুজ্জামান লিটু (বাংলাভিশন), মোস্তফা কামাল (আরটিভি), খায়রুল ইসলাম (মাইটিভি), হুমায়ুন কবীর রিন্টু (এশিয়ান টিভি), সুজয় কুমার বকসী (আরটিভি), মুন্সী আসাদুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), মিরাজ খান (বৈশাখী টিভি), আবদুস সাত্তার (এসএ টিভি), ইমরান হোসেন (চ্যানেল নাইন) ও তানভীর আহমেদ রুবেল (দীপ্ত টিভি)। উপদেষ্টা পরিষদের তিন সদস্য হলেন-এনামুল কবির টুকু (বিটিভি), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪) ও মির্জা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি)।

সংগঠনকে গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী