মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের বাইপাস হর্টিকালচার সংলগ্ন বেতলা মাঠে ইউনাইটেড সীড কোম্পানির আয়োজনে ফ্রান্স ৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবসে বীজের উৎপাদন ও জাত সম্পর্কে ইউনাইটেড সীড কোম্পানির সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আব্দুল মজিদ বলেন, ফ্রান্স ৪৫ আগাম জাতের একটি হাইব্রিড ফুলকপি । এর বিশেষ বৈশিষ্ট্য হলো- বীজতলা থেকে চারা মূল জমিতে রোপণ করার ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে মাঠ থেকে ফুল সংগ্রহ করা যায়। এটি বৃষ্টি ও খরা সহনশীল একটি জাত। এই কপির ওজন হয় ৯০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়। এই কপি ধবধবে সাদা এবং এর ফুল খুবই টাইট হয়। এটি আগাম বাজারে বিক্রি করা সম্ভব হয়।

এছাড়াও এটি দুরে পরিবহন উপযোগী। এটি কৃষকের পছন্দের আগাম জাতের ফ্রান্স-৪৫ ফুলকপি ফুলকপি চাষী কৃষক মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল আলিম, কৃষক মোঃ কামরুজ্জামান, কৃষক তরিকুল ইসলাম ও কৃষক মোঃ শাহাদাত হোসেন বলেন, ইউনাইটেড সীড কোম্পানির ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির অতিরিক্ত বেশি ফলন হয় বিধায় আমরা সুলতানপুর বড়বাজারের মুসলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আকতার আলীর নিকট থেকে বীজ সংগ্রহ করি। ইউনাইটেড সীডের এই বীজ চাষ করে অধিক বাম্পার ফলন পেয়েছি এবং অধিক লাভবান হয়েছি। আমাদের এই অধিক ফলন দেখে উৎসাহী হয়ে অনেক কৃষক এই বীজ সংগ্রহ করে আগামী বছর এই ফুলকপির চাষ করবে বলে জানিয়েছে।

প্রদর্শনী মাঠ দিবসে ইউনাইটেড সীড কোম্পানির পক্ষ থেকে সফল ফুলকপি চাষী কৃষক মোঃ আব্দুর রহমানের মাঝে উপহারস্বরূপ কীটনাশক ছিটানো স্প্রে মেশিন বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির (CCDB) ‘শক্তি প্রকল্প’-এর উদ্যোগে বিকল্প ও পরিবেশবান্ধব টেকসইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর-পিপি) অ্যাডভোকেট মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরা পৌরসভার সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সচেতনতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
  • সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার