শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা

সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক বিলাল হোসেনের পিতা আক্তার মল্লিক (৬৬) কে ২০২০ সালের একটি ঘটনায় ২০২৬ সালের ১৯ মার্চ দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে শ্যামনগর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

এর আগে চাঁদাবাজি, দখলবাজি, নদী থেকে অবৈধ বালু উত্তােলনসহ নানা বিষয়ে প্রতিবেদন করায় বুধবার (১৮ নভেম্বর) মধ্য রাতে রাজনৈতিক ট্যাগ দিয়ে দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল এর শ্যামনগর ব্যুরো প্রধান বিলাল হোসেনকে তার বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে উপজেলা যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী। তবে, স্থানীয়দের বাঁধার মুখে ব্যর্থ হন তারা। এসময় সাংবাদিক বিলাল বাড়ির পাশের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনার বেশ কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে। পরে তার বাবাকে পুলিশে দেয় মব সৃষ্টিকারী যুবদল ও বিএনপির নেতারা।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার শ্যামনগর থানার ওসি সফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, তাঁকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তাঁর নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে শুক্রবার দুপুরে শ্যামনগর থানার (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাকে বৃহস্পতিবার দেওয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন করতেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার তার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব পাল আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৯ নভেম্বর রাত ২টা ৩৫ মিনিটে শ্যামনগরের মুন্সিগঞ্জের কুলতলী এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালের ২১ জুন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে জেলা বিএনপির নেতারা এবং শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাশিমাড়ীর দিকে যাচ্ছিলেন। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কাশিমাড়ী ইউনিয়নের কাতখালী সেতুর ওপর তাঁদের গাড়িবহরে হামলা হয়। হামলাকারীরা লাঠি, লোহার রড, রামদা, হকিস্টিক ও ককটেল নিয়ে গাড়িবহরের পথ আটকান। এ সময় গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, নেতা-কর্মীদের মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। গাড়িবহরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ত্রাণসামগ্রী লুট এবং যানবাহন ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয়।

এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা সুদেব পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে স্থানীয় রাজনৈতিক নেতারা আটক করে আমাদের কাছে দিয়েছিলেন।

আক্তার মল্লিককে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে জানতে চাইলে সুদেব পাল বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তিনি যদি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে মামলা থেকে অব্যাহতি পাবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্যব্যবস্থা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।বিস্তারিত পড়ুন

সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

আমাদের সময় পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি বেলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন

  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা!
  • শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
  • শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা