রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টারের (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) কোনোটিই নারীবান্ধব স্তরে পৌঁছায়নি বলে এক সামাজিক নিরীক্ষায় উঠে এসেছে। আশ্রয়কেন্দ্রগুলোর এই বেহাল দশা নিরসনে জরুরি সংস্কার, বিশেষ বাজেট বরাদ্দ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সভার এজেন্ডায় বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার : প্রতিটি নারীর জন্য নিরাপত্তা ও মর্যাদা’ শীর্ষক ক্যাম্পেইনে এই নিরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়। সুন্দরবন কোয়ালিশন ও প্রেরণা নারী উন্নয়ন সংগঠন যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে সচেতনতামূলক র‌্যালী, সামাজিক নিরীক্ষার (সোশ্যাল অডিট) ফলাফল উপস্থাপন, আলোচনা সভা এবং স্মারকলিপি পেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষক, জনপ্রতিনিধি, তরুণ ও নারী স্বনির্ভর দলের নেত্রীদের সমন্বয়ে গঠিত একটি নিরীক্ষা দল গত ১৮ ও ১৯ নভেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টার সরাসরি পরিদর্শন করে। ক্যাম্পেইনে নিরীক্ষা দলের পক্ষে রনজিৎ বর্মন প্রতিটি শেল্টারের বিরাজমান সমস্যা ও নিরীক্ষার ফলাফল উপস্থাপন করেন। পরে সমস্যাগুলো সমাধানে নিরীক্ষা দলের পক্ষ থেকে প্রধান অতিথি প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রেরণার প্রকল্প ব্যবস্থাপক কার্তিক চন্দ্র বিশ্বাস নারীর নিরাপত্তা ও মর্যাদাকে কেন্দ্র করে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, উপকূলীয় অঞ্চলের ২৫টি সংগঠনের সমন্বয়ে ‘সুন্দরবন কোয়ালিশন’ গঠিত হয়েছে। এ সময় তিনি প্রেরণার লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রেরণার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ উপকূলীয় অঞ্চলের সাইক্লোন শেল্টারগুলোর প্রকৃত চিত্র ফুটিয়ে তুলেছে। আশ্রয়কেন্দ্রগুলোর এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু এবং শিক্ষক আবুল কালাম। বক্তারা নারী বৈষম্য দূর করতে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস

ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূল জুড়ে মেঘাচ্ছন্ন আকাশবিস্তারিত পড়ুন

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতবিস্তারিত পড়ুন

সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা

সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক বিলাল হোসেনের পিতা আক্তার মল্লিক (৬৬) কে ২০২০ সালেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা!
  • শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
  • শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা