মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে করোনা ও ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের পাশে শিক্ষক মাছুম বিল্লাহ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ১১নম্বর পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রতিষ্টাতা, প্রাক্তন প্রিন্সিপাল মৃত্যু আলহাজ্ব মহিউদ্দিন সাহেবের সর্বকনিষ্ট সন্তান অত্র ইউনিয়নের প্রাক্তন ছাত্রলীগের সভাপতি জি এম মাসুম বিল্লাহ। তিনি মহামারী করোনায় ও ঘূর্ণিঝড় আম্পান যে সকল অবদান রাখছেন তা অনস্বীকার্য। শুধু আম্পান নয়, আইলা, সিডর, সহ বর্তমান মহামারী করোনাতে তিনি যেভাবে সাধারণ মানুষের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাতে এলাকায় মানুষের কাছে তিনি একজন মহামানব।

শুধু শ্যামনগর নয় পাশাপাশি আশাশুনি, কয়রা, সহ বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নে স্বেচ্ছাসেবি সংগঠন সিপিপির পোশাকে তাকে সবধরনের সেবা মুলুক কাজে দেখা যায়। তিনি বর্তমান প্রেক্ষাপটে যে সকল মানব সেবা মূলক কাজ করে যাচ্ছেন তা বলাবাহুল্য। তিনি যে কোন মুহূর্তে যে কোন সময় জনসেবামূলক ও জনকল্যাণমূলক কাজ করে সততার বিরল প্রভাব ফেলছে শ্যামনগর উপজেলাতে।

তার এই অবদান দেখে এলাকার মানুষ অনেক সন্তোষ প্রকাশ করেছেন তবে আমরা সরজমিনে গিয়ে দেখলাম তিনি শিক্ষক হলেও তার মধ্যে বর্তমান সময়ের যে সহানুভূতি ও মনবিকতা আছে তা আসলে বলা বাহুল্য।

বর্তমান সময়ে তিনি সিপিপি সদস্য হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছেন। তিনি বৃষ্টিতে ভিজে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সচেতনতা মূলক কথা ও বিভিন্ন মহল থেকে ত্রাণ সামগ্রী নিয়ে এসে অসহায় বানভাসি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিচ্ছেন এটা সত্যি প্রশংসনীয়।

সরেজমিনে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে জানতে পারলাম তার সমস্ত অবদানের কথা। চেয়ারম্যানের সাথে কথা বলার একফাকে তিনিও উপকুলের মানুষের মতোকরে বললেন মাসুম স্যারের “উপকুল এক্সপ্রেস” ক্ষ্যাত হয়ে ওঠার গল্প। এযুগের লেনসন ম্যন্ডেলা কিংবা বঙ্গবন্ধুর মতো নতুন কোন মানবতাবাদী নেতার কথা।প্রতিটা মানুষের মুখে তার সুনাম।সোশ্যাল মিডিয়াতে এবং সাধারণ মানুষে কাছে পেয়েছেন “উপকুল এক্সপ্রেস” ক্ষ্যাত নাম।সারাদেশ এই নামে তার বহুপরিচিত।

জেলা ও উপজেলার প্রভাবশালী নেতাদের মুখে তার এই সামাজিক সেবামূলক কাজকে ইতিবাচক হিসাবে দেখছেন।সাতক্ষীরা জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গ বলেছেন যে তার এই উদ্দীপনা আমাদের যুব সমাজের উপর একটি সুন্দর প্রভাব ফেলবে। আমরা তাকে ধন্যবাদ জানাই ও দীর্ঘায়ূ কামনা করি। তার পাশে দাঁড়ানোর জন্য বর্তমানে সিপিপি সহ বহু দেশি-বিদেশি সংস্থা একত্রিত হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।সুশীল সমাজের অহবান,এভাবে মাছুম স্যারের মত করে দেশের সকল প্রভাবশালী ব্যক্তিগণ,তারা যেন বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।এভাবে তৈরী হোক সমাজে বহু “উপকুল এক্সপ্রেস” ক্ষ্যাত নায়ক মাছুম স্যার।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা ও বিষযুক্ত মাছ বাজারজাতকরণ বন্ধবিস্তারিত পড়ুন

  • বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
  • শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন
  • শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
  • সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা!
  • শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর