বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি

পানি সংরক্ষণ ও দেশের কৃষি-অর্থনীতির রূপান্তরে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এটি দৃশ্যমান হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই মেগা প্রকল্পের সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (রেডি নং- বি-১৯০১) আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনের মাল্টিপারপাস হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী এ্যানি বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ, সেচ ও কৃষির সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় গভীরভাবে সম্পৃক্ত এবং সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব আরও বাড়ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডি প্রকল্প অনুমোদন করা হয়েছে এবং বাংলাদেশসহ নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গও তোলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ বিষয়ে বিশেষ কমিটি থেকে দুটি চিঠি এবং তার পক্ষ থেকে ব্যক্তিগত চিঠি পাঠানো হলেও এখনো উত্তর পাওয়া যায়নি; এমনকি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হলেও দৃশ্যমান কোনো সাড়া মেলেনি। তবে কোনো ব্যক্তি বা অপরাধীর সঙ্গে নয়, বরং বাংলাদেশের মানুষের স্বার্থে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নতুন উদ্যোগে গঙ্গা চুক্তি সমাধানের প্রত্যাশা করেন তিনি।

এছাড়া ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান এবং সীমান্তের নানা অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী।

শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হবে।

সভাপতির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের পক্ষে আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো কর্মসূচিতে আমাদের সমর্থন ও অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশেরবিস্তারিত পড়ুন

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে ওঠছেবিস্তারিত পড়ুন

  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী
  • ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
  • কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার
  • পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • বাল্যবিবাহ রোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ