শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কায়বা ইউনিয়ন যুবদল।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বাগআঁচড়ার রাজপথ।

কায়বা ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসানের নেতৃত্বে ডা. আফিল উদ্দীন ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কায়বা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী পথসভা।

পথসভায় বক্তব্য দেন যুবদল নেতা আহসান হাবীব এসময় তিনি বলেন, কায়বা ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনজীবন ও বন্দর এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য হুমায়ুন কবির মিন্টু, যুবদল নেতা মোস্তফা, হাসানুজ্জামান, আব্দুস সামাদ, আফজাল হোসেন সোহাগ, জিয়ারুল, হাবিবুর রহমান হাবিব, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজান হোসেন, ছাত্রদল নেতা আবিরসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, কায়বা এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

একই রকম সংবাদ সমূহ

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন

শার্শার কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবেবিস্তারিত পড়ুন

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ