শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে যে সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলায় ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও জেলার জনজীবন স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই গোপালগঞ্জ শহরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ঘোনাপাড়া এবং গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেকোনো নাশকতা প্রতিরোধে তাঁরা প্রস্তুত রয়েছেন। ড্রোন ও সদস্যদের কাছে থাকা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যেও কর্মসূচি পালন করে যাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বিকেলে জেলার ঘোনাপাড়া এলাকায় গণজমায়েত ও বিক্ষোভ করেন তাঁরা। সন্ধ্যায় সব উপজেলা সদরে মশাল মিছিলের আয়োজন রয়েছে বলে দলটির একটি সূত্র জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা সদরসহ সব উপজেলা সদরে মশাল মিছিল বের করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।

তবে এসব কর্মসূচির মধ্যেও আজ সকাল থেকে পুরো জেলায় শান্ত পরিবেশ বিরাজ করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা আছে। ব্যাংকের এটিএম বুথগুলোতেও গ্রাহকদের স্বাভাবিক লেনদেন করতে দেখা গেছে।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল থেকে দুই দিনের লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন তাঁরা। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা প্রতিরোধ করা হবে।

অন্যদিকে বিজিবি জানিয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি