রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা সদর ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন

সাতক্ষীরার দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দেবহাটা সদর ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু। অধিবেশনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

দেবহাটা সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান (মিঠু), দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, সুশাসনের জন্য নাগরিক- সুজন এর জেলা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল এবং সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব (মন্টু)।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, সদর ক্লাবের আইনবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম ও শিক্ষিকা রুমা অধিকারী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা।

অধিবেশনে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ক্লাবের ঐতিহ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে আব্দুল হাবিব মন্টুকে সভাপতি এবং অধ্যাপক রওশন আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

দেবহাটা সদর ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ অধিবেশনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে তিন মামলার তিন আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা থানা-পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বিস্তারিত পড়ুন

দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ

দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, রক্তের গ্রুপ জানলেন ৫৭৮ জন

‘রক্তের গ্রুপ জানি, জীবন বাঁচাতে প্রস্তুত থাকি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাহেব আলীসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার
  • দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
  • দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ