শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুতে বাদল রায়কে শেষ শ্রদ্ধা জানালেন ক্রীড়াঙ্গনের মানুষ

যে মাঠের সবুজ ঘাসকে ক্যানভাস আর দুটি পা’কে তুলি বানিয়ে এঁকেছেন ফুটবলের নানা রঙিন ছবি, সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দুপুরে শেষবারের মতো বাদল রায় এসেছিলেন নিথর নিস্তব্ধ মরহেদ হয়ে।

যে মাঠে বাদল রায়ের পায়ের কারুকাজ দেখে হাততালিতে স্টেডিয়াম মুখোরিত করতো হাজার হাজার মানুষ সেই মাঠে বাদল রায়কে শেষবারের মতো দেখতে এসে চোখের পানি ফেললেন তার অগ্রজ, সতীর্থ ও অনুজ ফুটবলাররাসহ অসংখ্য মানুষ। সারিবদ্ধ হয়ে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন দেশের ফুটবলের অন্যতম এই কিংবদন্তিকে।

এক ঘণ্টার ব্যবধানে প্রিয় মোহামেডান আর প্রিয় বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে চিরবিদায় নিলেন বাদল রায়। চিরবিদায় দিলেন ক্রীড়াঙ্গনের এবং রাজনৈতিক অঙ্গনের মানুষ। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বাদল রায়ের মরদেহ জাতীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখান থেকে সবুজবাগের কালিমন্দিরে। বেলা ৩টার দিকে সেখানে হয় দেশের ফুটবলের অন্যতম সেরা অ্যাটাকিং এ মিডফিল্ডারের শেষকৃত্য।

ফুটবল মাঠে পদচারণা দিয়ে যার ক্রীড়াঙ্গনে যাত্রা সেই বাদল রায় খেলা ছেড়ে দায়িত্ব পালন করেছেন ক্রীড়াঙ্গনেরই বিভিন্ন স্তরে। এক যুগেরও অধিক সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ছিলেন বিভিন্ন পদে। ছিলেন দেশের ক্রীড়া প্রশাসন জাতীয় ক্রীড়া পরিষদের ট্রেজারার ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব, সহ-সভাপতি হিসেবেও।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্মৃক্ত ছিলেন ছাত্র জীবন থেকে। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদকও।

তাই তো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায়কে শেষ শ্রদ্ধা জানানোটা ক্রীড়াঙ্গনের মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সেখানে রাজনৈতিক অঙ্গনের মানুষও এসেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাদল রায়ের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাদল রায়কে।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি এমপি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওসার, ত্রাণ বিষয়ক সম্পাদক সুদিব রায় নন্দী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন মহি, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সদস্য জাকির হোসেন চৌধুরী, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদারসহ বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এবং বিভিন্ন ক্লাব, সংস্থা, বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ ও ব্যক্তি ফুল দিয়ে বাদল রায়কে শ্রদ্ধা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ