রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণমাধ্যম সাহায্য করলেই আমরা এগিয়ে যাব: স্বাস্থ্য ডিজি

মহামারী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পাওয়া অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, ভাল করার চেষ্টা করবেন তিনি।

রোববার (২৬ জুলাই) দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর খুরশীদ আলম এ কথা বলেন।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি। ২টার দিকে তিনি মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানের কক্ষে যান। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে বেরিয়ে আবার মন্ত্রীর কক্ষে আসেন তিনি। পরে ৩টার দিকে মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক।

‘কঠিন সময়ে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্ব নিলেন’ বিষয়টি উল্লেখ করে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে খুরশীদ আলম বলেন, ‘আমি আজকে জয়েন করেছি, সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। মন্ত্রী মহোদয় ও দুই সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাকে কিছু দিকনির্দেশনা ওনারা দিয়েছেন। আরও দেবেন। আমরা আসলে মিটিংটা শেষ করতে পারিনি। যেহেতু মন্ত্রী মহোদয়ের তাড়া আছে, উনি যাবেন। আমরা বেরিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পরে আপনাদের অফিসিয়ালি ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করার করবেন। এই মুহূর্তে আমি আসলে এর বেশি কিছু বলতে পারব না।’
‘এ খাত নিয়ে যে প্রশ্ন আছে, সে বিষয়ে আপনার প্রতিশ্রুতি কী’- জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ, কারণ মিডিয়া আমাদের সাহায্য করলেই আমরা এগিয়ে যেতে পারব। আপনারা আমাদের ভালো কাজগুলোর মূল্যায়ন করেন, আর খারাপ কাজ হলে সেটার সমালোচনা করবেন এই তো কথা।

একই রকম সংবাদ সমূহ

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন