শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাজারে আসছে গবেষণাগারে তৈরি মুরগির মাংস

এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে কৃত্রিম ডিম তৈরি হওয়ার কথা নিশ্চয় শুনেছেন। জানা যায়, যুক্তরাষ্ট্রের ‘হ্যাম্পটন ক্রিক ফুড’ নামের একটি প্রতিষ্ঠান এই ডিম উদ্ভাবন করেছিল। কিন্তু এবারের খবরটি একটু ভিন্ন তবে সম্পর্কিত। এবার বাজারে আসছে গবেষণাগারে তৈরি মুরগির মাংস।

শুনে অবাক হলেও বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন স্টার্টআপ ‘ইট জাস্ট’-এর গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি মুরগির মাংস বাজারজাতের অনুমতি দিয়েছে সিঙ্গাপুর।

এদিকে উদ্যোক্তারা মনে করছেন, এ মাংস তৈরিতে প্রাণী হত্যা করা হয় না বলে পরিবেশবাদীদের কাছে এর গ্রহণযোগ্যতা বেশি থাকবে।

ইট জাস্ট জানিয়েছে, তাদের গবেষণাগারে সরাসরি প্রাণীর কোষ থেকে তৈরি করা হচ্ছে উচ্চমানের এ মুরগির মাংস। এটা খেতে সুস্বাদু এবং সম্পূর্ণ নিরাপদ। নাগেট হিসেবে বাজারে পাওয়া যাবে এ মাংস।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জস টেটরিক বলেন, প্রাথমিকভাবে সিঙ্গাপুরের বাজারে পাওয়া গেলেও গবেষণাগারে তৈরি মুরগির মাংস পুরো বিশ্বে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে। প্রিমিয়াম মুরগির মাংসের দামে ক্রেতারা বিশেষ এ মাংস কিনতে পারবেন।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বেড়েছে। একইসাথে পরিবেশ ও প্রাণীর অধিকার রক্ষায় আগ্রহ বাড়তির দিকে রয়েছে। এসব কারণে আগামী দিনগুলোয় গবেষণাগারে তৈরি মাংসের চাহিদা বাড়তির দিকে থাকবে বলে মনে করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও