বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মারপিটের ঘটনায় ৬ জনের নামে থানায় এজাহার

যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামে পৈতৃক জমিজমার বিরোধের জের ধরে ৬ জনের নামে থানায় এজাহার দায়ের হয়েছে।

এব্যাপারে হযরত আলী বিশ্বাস বাদী হয়ে বুধবার বিকেলে কেশবপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে পৈতৃক জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার সকালে উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত সোবাহান বিশ্বাসের দুই ছেলে হযরত ও ওহাবের সাথে বাকবিতন্ডা শুরু হয়।
একপর্যায়ে ওহাব ও তার ছেলে বাবু, ওবাইদুলসহ ৬/৭ জন ব্যক্তি ধারালো দা ও লাঠি দিয়ে হযরত আলীর পরিবারের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। হামলায় হযরত (৪৫), স্ত্রী জোহরা বেগম (৩৯), ছেলে শাহিন (২১) ও ইকবাল (২৩) শুরুতর আহত হয়। আহতদের মধ্যে মুমুর্ষবস্থায় জোহরা বেগমকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় হযরত আলী বিশ্বাস বাদী হয়ে জাহাঙ্গীর হোসেন, বাবু বিশ্বাস, ওবাইদুল, জাহাঙ্গীর বিশ্বাস, রোমেচা বেগম ও সাবিনা খাতুনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন জানান, প্রতাপপুর গ্রামের হযরত আলীর একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা